ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫টি সংসদীয় কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 155
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই কার্য উপদেষ্টা কমিটিসহ গুরুত্বপূর্ণ পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এসব কমিটি অনুমোদিত হয়। এদিন স্পিকার নিজেই কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। অন্যদিকে বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সংসদ পরিচালনায় নীতিনির্ধারণী কার্য উপদেষ্টা কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জামির।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে জয়নাল আবদিন-কে। সদস্যদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, ড. এম ওসমান ফারুক ও এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে এসব অধ্যাদেশ উত্থাপন করেন। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ ২০২৫, জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬ এবং জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

বিশেষ অধিকার সম্পর্কিত কমিটির সভাপতিও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন তারেক রহমান, শফিকুর রহমান, কায়সার কামাল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম। পরবর্তীতে বিরোধী দল থেকে আরও একজন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে সংসদ ও বেসরকারি সদস্য বিল কমিটির সভাপতি করা হয়েছে চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে। সদস্যদের মধ্যে রয়েছেন রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ও কায়ছার আহমদসহ মোট ১১ জন।

অন্যদিকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব কমিটির সভাপতি করা হয়েছে মো. শাহজাহান-কে। সদস্যদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান, আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, তাহসিনা রুশদী ও আখতার হোসেন প্রমুখ।

সংসদীয় কার্যসূচিতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন এবং বাংলাদেশ ব্যাংক সংশোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাসের অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫টি সংসদীয় কমিটি গঠন

আপডেট সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬