ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা জ্বালানি সংকটে রাজধানীতে উধাও ২০ শতাংশ বাস, ভোগান্তিতে যাত্রীরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম আতঙ্ক: আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪১ সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

দুই ফরম্যাট থেকে অবসরের পর ওয়ানডে নিয়ে যা ভাবছেন রোহিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 132
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। আর এবার টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। টেস্ট ও টি-টোয়েন্টিতে রোহিতকে আর দেখা না গেলেও এখনো ওয়ানডে নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি তিনি।

তবে রোহিতের ওয়ানডে ক্যারিয়ারও শেষের দিকে। আর খুব বেশি দিন হয়তো আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন না তিনি। গুঞ্জন আছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শেষেই অবসর নেবেন রোহিত। অবশ্য এ নিয়েই এবার নিজেই কথা বলেছেন তিনি।

রোহিত বলেন, ‘আমি যেভাবে খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলব। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০টা বল খেলে ১০ রান করতাম। তবে এখন যদি আমি ২০টা বল খেলি তাহলে আমার মনে হয় যে, ৩০-৩৫ এমনকি ৪০ রান তুলতে পারব না কেন? যেদিন ব্যাট চলে, ১০ ওভারে ৮০ রান মন্দ কি? এখন আমার দৃষ্টিভঙ্গি এমনটাই।’

সময়ের সঙ্গে রোহিতের খেলার ধরনেও কিছুটা পরিবর্তন এসেছে। স্থগিত থাকা আইপিএলেও রোহিতকে শুরুর দিকে বেশ ভুগতে দেখা গেছে। শেষ দিকেও তিনি যে ম্যাচে রান পেয়েছেন, সেটাতে বড় রান করেছেন। আর যে ম্যাচে ভালো শুরু পাননি, সেই ম্যাচে ভুগেছেন।

রোহিত বলেন, ‘আসলে এখন আমি ভিন্নভাবে ক্রিকেট খেলতে চাই। আমি কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছি না। এমনটা নয় যে, আমি ২০-৩০ রান করব এবং খেলা চালিয়ে যাব।’

‘যেদিন আমার মনে হবে যে, আমি যেটা করতে চাইছি, মাঠে সেটা করতে পারছি না, সেদিন খেলা ছেড়ে দেব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে, আমি যেটা করছি, সেটা দলের কাজে লাগছে।’-যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই ফরম্যাট থেকে অবসরের পর ওয়ানডে নিয়ে যা ভাবছেন রোহিত

আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫