ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে জমি বিরোধে আপন চাচার হামলা, আহত এতিম ভাতিজাসহ ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 49
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন চাচার হামলায় এতিম ভাতিজাসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গত ৩০ মার্চ (সোমবার) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, পেকপাড়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন তার বসতবাড়ির আঙিনায় ঘর নির্মাণের জন্য মাটি কাটার কাজ করছিলেন। এ সময় তার আপন চাচা ও প্রতিবেশী কয়েকজন পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
এ ঘটনায় জসিম উদ্দিন গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই ওয়াসিম মিয়া এবং আরও একজন আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জসিম উদ্দিন ও তার ভাইরা পিতৃহীন (এতিম) এবং দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগে অভিযুক্ত হিসেবে পেকপাড়া গ্রামের মৃত সমর আলীর পুত্র হাসান মিয়া (৩৫), আনোয়ার মিয়া (৩০), বোরহান মিয়া (২৫), মিনারা খাতুন (২৭), রতন মিয়া (৩৫) ও নাছিমা বেগম (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে হাসান মিয়া ভুক্তভোগীদের আপন চাচা বলে জানা গেছে।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের গুরুতর জখম করে। জসিম উদ্দিনের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয় এবং পরে সেলাই দিতে হয়। এছাড়া হামলাকারীরা বাড়ির গাছপালা ও কৃষিজ সম্পদ নষ্ট করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলেও অভিযোগ করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ওয়াসিম মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাসান মিয়া বলেন, “এই জমি আমি এবং আমার বড় ভাই ক্রয় করেছি। তারা জোরপূর্বক দখলের চেষ্টা করলে উল্টো আমাদের ওপর হামলা করে, এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে।”
এ ঘটনায় ভুক্তভোগী জসিম উদ্দিন দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ করার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দোয়ারাবাজারে জমি বিরোধে আপন চাচার হামলা, আহত এতিম ভাতিজাসহ ৩

আপডেট সময় : ০৫:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬