ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মামুন মুন্সী, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 73
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) পবিত্র রমজানের ১৮তম দিনে দোয়ারাবাজার উপজেলার মা-কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা আমির ডা: হারুনুর রশিদের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা নায়েবে আমীর মাষ্টার কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে। রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্যের কষ্ট ও দুঃখ উপলব্ধি করতে শেখায়। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, সততা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান বক্তারা।

এছাড়াও ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬