ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

দোয়ারাবাজারে ফরম পূরণে বাধা; প্রতিবাদে কলেজ অফিসে তালা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৩:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 204
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় কিছু শিক্ষার্থীকে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কলেজ অফিসে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি টেস্ট পরীক্ষায় পাঁচ, ছয় ও সাত বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মূল এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না—এ মর্মে মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি নোটিশ জারি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম।
নোটিশ পাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে দশম শ্রেণির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

দশম শ্রেণির শিক্ষার্থী আলফাজ হোসেন আরিফ অভিযোগ করে বলেন,আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। আমরা সবাই মিলে ম্যাডামের কাছে গিয়ে অনুরোধ করি। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। যারা শিক্ষকদের কাছে প্রাইভেট পড়েছে, তাদের পাস দেওয়া হয়েছে। আমরা প্রাইভেট না পড়ায় ফেল দেখানো হয়েছে।

আরেক শিক্ষার্থী মিফতাউল ইসলাম বলেন,ম্যাডামের ঘনিষ্ঠ কয়েকজন স্যারের কাছে প্রাইভেট পড়লেই পাশ করানো হয়। আমরা যারা প্রাইভেট পড়িনি, তাদের ফেল দেওয়া হয়েছে। আমরা পরীক্ষার সুযোগ চেয়ে পায়ে ধরেও অনুরোধ করেছি। কিন্তু রাজি না হওয়ায় ক্ষোভে আমরা তার কক্ষে তালা দিয়েছি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন,যেসব শিক্ষার্থী পাঁচ, ছয় বা সাত বিষয়ে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, তাদের মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এ কথা আগেই জানানো হয়েছিল। ফরম পূরণ করতে না দেওয়ায় কিছু শিক্ষার্থী আমার কক্ষ তালাবদ্ধ করে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত সুষ্ঠু সমাধানের করেছে অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দোয়ারাবাজারে ফরম পূরণে বাধা; প্রতিবাদে কলেজ অফিসে তালা

আপডেট সময় : ০৩:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬