ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান দোয়ারাবাজারে ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ গ্রেফতার এক ছিনতাইকারী, পলাতক ২ দক্ষিণ কেরানীগঞ্জে ইন্টারনেট প্রতিষ্ঠানের যন্ত্রাংশ চুরির অভিযোগ, তদন্তে পুলিশ রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে, মতিসহ অন্যদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

দোয়ারাবাজারে ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 7
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা এবং প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বালু ব্যবসায়ী।

সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাতক উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও বালু ব্যবসায়ী মো. খোকন মিয়া।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারি রয়্যালটি পরিশোধ করে বৈধভাবে চেলা নদী থেকে বালু কিনে ব্যবসা করে আসছেন। গত ২ আগস্ট বিকেলে নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও-সংলগ্ন সোনালী চেলা নদীতে স্থানীয় একটি পক্ষ তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর লোকজনকে মারধর করা হয়। এ সময় নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি অভিযুক্তদের গ্রেপ্তার, দখল হওয়া নৌকা ও টাকা উদ্ধার এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তবে অভিযুক্ত পক্ষ ও স্থানীয়দের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সরকারি নীতিমালা অমান্য করে চেলা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করায় নৌকাগুলো আটক করা হয়েছিল। পরে সোমবার নৌ পুলিশ নৌকাগুলো উদ্ধার করেছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দোয়ারাবাজারে ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬