ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় হোলি উৎসবে মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও তিনজন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 57
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসবের সময় মদপান করে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, মদপানে অসুস্থ হয়ে পড়েছেন আরও তিন যুবক, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

ঘটনা ঘটে বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে। নিহত নাইম ইসলাম ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গুরুতর অসুস্থ যুবকদের মধ্যে রয়েছেন প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)

স্থানীয় সূত্র ও পরিবারের তথ্য অনুযায়ী, হোলি উৎসব উপলক্ষে সকাল ১০টার দিকে নাইমসহ চারজন যুবক স্পিরিটের বোতল থেকে মদ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলাম মারা যান।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানিয়েছেন, মদপানে অসুস্থ অবস্থায় আরও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং নাইম ইসলাম মারা গেছেন। এ বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নওগাঁয় হোলি উৎসবে মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও তিনজন

আপডেট সময় : ০৫:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬