ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

নতুন কর বৃদ্ধি ছাড়াই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 24
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
নতুন করে কোনো প্রকার করারোপ ছাড়াই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এ প্রস্তাবিত বাজেট অনুমোদন পায়। এর আগে সকাল ১১টায় একই স্থানে কর্পোরেশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। খাতভিত্তিক ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন খাতে ৩৫ কোটি ৭৪ লাখ টাকা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় ১৬ কোটি ৬০ লাখ টাকা, বিদ্যুৎ প্রকৌশল ও সড়কবাতি খাতে ১১ কোটি টাকা, রাস্তা, ড্রেন ও হাটবাজার নির্মাণে ১০ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৬ কোটি ৫০ লাখ টাকা, শিক্ষা খাতে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং খাল ও ড্রেন খনন কাজে ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট অধিবেশনে নগরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন, অবৈধ দখল উচ্ছেদ এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, “জনকল্যাণমুখী কাজে নিজেদের সম্পৃক্ত করে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। জনগণের নিরবচ্ছিন্ন সেবা যেন বিঘ্নিত না হয়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। নগরজুড়ে নানা উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং নাগরিকগণ ইতোমধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছেন।”

তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় মসিক ইতোমধ্যে সন্তোষজনক অবস্থানে রয়েছে। তবে এ ক্ষেত্রে নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সরকারের উচ্চপর্যায় থেকেও নগরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খাল পুনঃখনন ও দখলমুক্ত করার উদ্যোগের ফলে সাম্প্রতিক ভারী বৃষ্টিতেও নগরে বড় ধরনের জলাবদ্ধতা দেখা যায়নি।

বাজেট অধিবেশনে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া এবং পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল আহসান উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও এ কে এম মাহবুবুল আলম; জামায়াতের জেলা আমীর আবদুল করিম, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল ও সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার; ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটনসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, জুলাই যোদ্ধা, আলেম সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন কর বৃদ্ধি ছাড়াই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬