ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে কতৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসায় মাদ্রাসা শিক্ষক মৃত্যুর অভিযোগ। উখিয়ায় সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা আইজিপি পরিচয়ে ওসিকে ফোন করলেন যুবক মাছের ঘেরে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

নতুন প্রশাসক পাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 146
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রুত সময়ের মধ্যে নতুন প্রশাসক পাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনসহ সিটি কর্পোরেশনের ভেতরে-বাইরে। লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন ‘মসিকের প্রশাসক’ হতে ইচ্ছুক প্রায় হাফ ডজন বিএনপি নেতা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সরকার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে মসিকের প্রশাসক নিয়োগের তালিকায় একাধিক রাজনৈতিক ব্যক্তির নামে প্রস্তাব হয়েছে। এ নিয়ে সার্বিক বিবেচনা চলছে। ফলে আশা করা যায়, খুব দ্রুতই নতুন প্রশাসক পাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। কিন্তু এ তালিকায় কে বা কারা আলোচনায় আছেন, তা বলা যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেই আসবে।

এর আগে গতকাল (সোমবার) দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের পর মসিকে প্রশাসক নিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে। এরপরই প্রশাসক নিয়োগ পেতে ইচ্ছুক নবীন-প্রবীণ প্রায় হাফ ডজন নেতার নাম উঠে আসে সাধারণ মানুষের আলোচনায়।

তারা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ আরও অনেকেই।

জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, শুনেছি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা আছে। তবে কে হচ্ছেন প্রশাসক, এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।

এদিকে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ময়মনসিংহ নগরীর বাসিন্দারা। তারা বলেন- সরকারি কর্মকর্তা নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালনের কারণে ব্যাহত হচ্ছে নাগরিকসেবা। সেই সঙ্গে সেবাপ্রাপ্তির ক্ষেত্রেও বাড়ছে জটিলতা। এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের স্বপদে দায়িত্ব রেখে উপযুক্ত ব্যক্তিদের প্রশাসক নিযুক্ত করা উত্তম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন প্রশাসক পাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

আপডেট সময় : ১২:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬