নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- আপডেট সময় : ০৫:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 123
ঢাকার দোহার নবাবগঞ্জ বেরিবাঁধ এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় পরান শাঁখারি (৮০) এক বৃদ্ধ নিহত।
শনিবার(৮ ফেব্রুয়ারি)সকাল নয়টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বারোটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে কৃষ্ণ পদ্মা শাখারী জানান ,
আজ সকালের দিকে আমার বাবা বাজারে যাবার সময় নবাবগঞ্জের বেরিবাঁধ এলাকায় যাওয়া মাত্রই দ্রুতগামী একটি মোটরবাইক ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হয় পরে আমার বাবাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ জেলার কল্যাণ শ্রী গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















