সংবাদ শিরোনাম ::
নাতির সুন্নতে খাতনা উপলক্ষে পুরান ঢাকার নারিন্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 111
পুরান ঢাকার নারিন্দায় নাতি আদিয়াতের সুন্নতে খাতনা উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করেছেন আমির উদ্দিন আহমেদ (ডালু)।
শনিবার (১১ জুলাই) বাদ মাগরিব নারিন্দায় আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় আমির উদ্দিন আহমেদ (ডালু)-এর বাল্যবন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন মাহতাবউদ্দিন সানি মাহতাব, কাজী মাহবুব, ফারুক, রিন্টু, মিলন, নাজু, বিমল, আজিজ, ইব্রাহিম, আজাদ, জানে আলম, বাচ্চু, রিয়াজ, জামী ও নাসিমসহ অনেকে।
দোয়া মাহফিলে আদিয়াতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মাঝে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাখরখানি ও রসগোল্লা পরিবেশন করা হয়।



















