নান্দাইলে আড়াই বছরের সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধ*র্ষ ণ: ৪ দিন পর উদ্ধার*
- আপডেট সময় : ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 51
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ২৫ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে আড়াই বছরের শিশু সন্তানের সামনে এক নারীকে সংঘবদ্ধ ধ*র্ষ*ণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। ঘটনার চারদিন পর আজ শনিবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ওই নারী তাঁর আড়াই বছরের শিশু কন্যাকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ভালুকায় যাচ্ছিলেন। পথে সন্ধ্যা হয়ে গেলে তিনি নান্দাইল চৌরাস্তা এলাকায় পথ হারিয়ে ফেলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি নির্জন বিলের কাছে নিয়ে যায়। সেখানে চারজন মিলে শিশুটির সামনেই তাকে পালাক্রমে ধ র্ষ ণ করে।
নারকীয় এই ঘটনার পর আরও দুইজন ব্যক্তি ওই নারীকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় ধ র্ষ ণ করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।
ঘটনার চারদিন পর খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ আজ শনিবার বিকেলে ওই প্রতিবেশীর বাড়ি থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। বর্তমানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




















