সংবাদ শিরোনাম ::
নান্দাইলে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 169
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা পুলিশ-এর নির্দেশনায় নান্দাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এজাহারনামীয় আসামি আলামীন শেখ (৫০)-কে মাদকসহ গ্রেফতার করা হয়।
এছাড়া ১৮৬৭ সালের জুয়া আইনের ১১ ধারায় দায়ের করা মামলায় জিহাদ মিয়া (২২), মিন্টু মিয়া (৬৫), অনুকুল দাস (৫০), নয়ন মিয়া (৩৫) ও মরহুম আলী (৪২)-কে আটক করা হয়।
অভিযানে আরও এক কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ওয়ালিউল্লাহকেও গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



















