ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে, মতিসহ অন্যদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

না ফেরার দেশে চলে গেলেন, চিলমারীর হাফেজ মোঃ আবু তাহের 

হাবিবুর রহমান,
  • আপডেট সময় : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 200
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন, হাফেজ আবু তাহের। ৩৩ বছর বয়সী হাফেজ আবু তাহের, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা হাটখোলা গ্রামের মরহুম জামাল উদ্দিনের পুত্র। সবুজপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে মাচাবান্দার চৌরাস্তার মোড়ে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্বক ভাবে আহত হন তিনি। সাথে সাথে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে, সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল ৯টা ২০ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। হাফেজ আবু তাহেরের মৃত্যুর সংবাদ চিলমারীতে ছড়িয়ে পড়লে গোটা উপজেলা জুড়ে নেমেছে শোকের ছায়া। শত শত হাফেজের ওস্তাদ আবু তাহের অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছে না। ৪ বছর আগে বিয়ে করেছেন তিনি। চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী জানান, হাফেজ আবু তাহের চিলমারী উপজেলা হাফেজ ক্যল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। ২ মায়ের ৭ ভাই ২ বোনের মধ্যে আবু তাহের দ্বিতীয় মায়ের প্রথম সন্তান। তার ভাইয়েরা চিলমারীর বাইরে থাকায় জানাযা নামাজ ও দাফনের স্থান ও সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। হাফেজ আবু তাহেরের মৃত্যুতে চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থা, উপজেলার সকল হাফেজ ও ওয়ালামায়ে কেরামগণ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার এই অকাল মৃত্যুতে চিলমারী হাফেজ কল্যাণ সংস্থাসহ সকল হাফেজদের মাঝে শোকের ছায়া বইছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

না ফেরার দেশে চলে গেলেন, চিলমারীর হাফেজ মোঃ আবু তাহের 

আপডেট সময় : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫