নিজ বাসার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু।
নিজ বাসার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু।
- আপডেট সময় : ০৯:৩৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 151
রাজধানীর খিলগাঁও থানার সি-ব্লকের নিজ বাসার ভবন থেকে নিচে পড়ে মোঃ আসিফ আনোয়ার (৩৩) নামের এক যুবকের মৃত্যু। নিহত আমেরিকান প্রবাসী ও বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছিল।
শনিবার(১৯ এপ্রিল)দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে খিলগাঁও থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের মর্গে আনা হয়।
খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান,আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরী বিভাগের ট্রলি থেকে মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান,আমরা আত্মীয়ের মুখে জানতে পারি নিহত আসিফ বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকায় যায় তার ওইখানেই মানসিক সমস্যা দেখা দিলে চিকিৎসার জন্য সে ঢাকাতে আসেন ও আবার আমেরিকা যাওয়ার জন্য কাগজপত্র রেডি করেছেন হঠাৎ তাদের নিজ বাসা ছাদ থেকে গতকাল সাড়ে সাতটার সময় পড়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে যায় ওখানেই তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি।তিনি জানান,মৃত্যুর বিষয়টি জানার চেষ্টা চলছে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
তাদের নিজ বাসা, খিলগাঁও ব্লক-সি ৫১৬ নম্বর বাসার আনোয়ারুল ইসলামের সন্তান। নিহতরা এক ভাই এক বোন।



















