নির্মাণাধীন ১১তলা ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু।
- আপডেট সময় : ০১:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 142
রাজধানীর সুপ্রিমকোর্টের নির্মাণাধীন ভবনে এগারোটার তলা থেকে পরে মোঃ মজিবুর রহমান (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯ টার দিকে মৃত্যু ঘোষণা করে ।
নিহতের সহকর্মীমোঃহামিদুর রহমান জানান সুপ্রিম কোর্টের ভবনের ১১ তলার ছাদে ছোট ছোট কাটা রড গুলো খুঁজে খুঁজে বের করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়।পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি সৈয়দপুর জেলার নীলফামারী থানার কোমর গুলা বাজার এলাকার দেলোয়ার হোসেনের সন্তান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। নিহত তিন বোন এক ভাই,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















