ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মে ও জুন মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নির্বাচিত এসআই এনামুল হক উবহাটা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন তরফদার মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধর, বাধা দিতে গিয়ে দাদা খুন: দুই অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ডিবি-থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪ রোগী হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

নেত্রকোনায় ৫ বছরের শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মো: মজিবুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 67
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার কলমাকান্দায় বহুল আলোচিত ৫ বছরের শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মো. মজিদুর রহমান (৪৫)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোববার (১৯ জুলাই ২০২৬) র‍্যাব-১৪ এর কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপ-অধিনায়ক মেজর মীর ইশতিয়াক আমিন এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার হুগলি গ্রামের মো. আর্শাদ মিয়ার কন্যা জান্নাতুল গত ৪ মে বিকেলে নিখোঁজ হয়। পরদিন তার পরিবার কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে ৬ মে সকালে বাড়ির পাশের ফসলি জমি থেকে গলায় আঘাত এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি স্থানীয় এলাকাসহ দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রাথমিক তদন্তে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত মজিদুর রহমান গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের একটি বিশেষ দল গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। একপর্যায়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-১৪ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে শনিবার (১৮ জুলাই) সকালে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেত্রকোনায় ৫ বছরের শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মো: মজিবুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

আপডেট সময় : ০১:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬