পথশিশু উন্নয়ন সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত, গঠিত হলো নতুন ১১ সদস্যের কমিটি
- আপডেট সময় : ০৮:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 328
ময়মনসিংহ: পথশিশুদের কল্যাণ এবং তাদের পাশে থাকার জন্য পথশিশু উন্নয়ন সংস্থা বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার পুরনো কেন্দ্রীয় কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং কিছু সময়ের জন্য কার্যক্রম বন্ধ থাকায়, উপদেষ্টা পরিষদের আলোচনার ভিত্তিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ মিজাদ উদ্দীন এর নির্দেশে পুরনো কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে সংস্থার কার্যক্রম অব্যাহত রাখার এবং সংগঠনের গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আগামী চার মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন:
সভাপতি: এম কে রাহাদ হাসান

সহ-সভাপতি: উজ্জ্বল চৌধুরী
সহ-সভাপতি: সমাপ্তি ইসলাম
সাধারণ সম্পাদক: ইমতিয়াজ আহমেদ

যুগ্ম-সাধারণ সম্পাদক: সাকিব আহমেদ
সাংগঠনিক সম্পাদক: সায়েম শাহদাৎ
সহ-সাংগঠনিক সম্পাদক: শৈশব খান
প্রচার সম্পাদক: কাজী নাসিফুল ইসলাম
দপ্তর সম্পাদক: আশিক খান
শিক্ষা ও আহার ব্যবস্থাপনা সম্পাদক: (পদ শূন্য)
আইন ও মানবাধিকার সম্পাদক: (পদ শূন্য)
সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, নতুন কমিটি পথশিশুদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর এবং গতিশীলভাবে পরিচালনা করতে সক্ষম হবে।



















