সংবাদ শিরোনাম ::
পদে ফেরার দাবি অপসারিত উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 163
দেশের অপসারিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানরা আবারো স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। বুধবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, কোনো তদন্ত বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ৪৯৫টি উপজেলার জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে, যা সংবধান লঙ্ঘন।
ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ইজাদুর চৌধুরী মিলন বলেন, ২০২৪ সালের উপজেলা নির্বাচন নিরপেক্ষভাবে হয়েছিল এবং আমরা জনগণের ভোটে জয়ী হয়েছিলাম। অথচ হঠাৎ এক আদেশে আমাদের অপসারণ করা হয়েছে। তিনি এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করে জনপ্রতিনিধিদের স্বপদে ফেরানোর আহ্বান জানান।
কক্সবাজারের রামুর ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ সিকদার ও দিনাজপুরের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুও একই দাবি তোলেন। তারা বলেন, জনপ্রতিনিধি না থাকায় গ্রামে সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং মানুষ ভোগান্তিতে পড়ছে।




















