সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে মেরাজ উপলক্ষে খানকায়ে কুশায়ী দরবারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৫২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / 118
পুরান ঢাকার লালবাগে খানকায়ে কুশায়ী দরবারে সোমবার রাতে পবিত্র শবে মেরাজ উপলক্ষে
কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান।
বাদ এশা আলোচনা ও দোয়া মাহফিল শুরু হয়।
এসময় খানকায়ে কুশায়ী দরবারের ভক্ত ও আশেকানরা ঢাকার বিভিন্ন এলাকা থেকে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত হন। এসময় উপস্থিত ছিলেন পুরান ঢাকার সুনাম ধন্য কাওয়াল সমির কাওয়াল, বায়না নগরের পীর সাহেব বাড়ী গদ্দীশীল সাফায়েত উল্লাহ চিশতি আল সাবেরী, মাহতাবউদ্দিন,পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ, রাত ১২ টায় দোয়া মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে
মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।দোয়া ও মিলাদ মাহফিলে আগত ভক্তদের মাঝে তবারক বিতরন করা হয়।











