ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

পুলিশের জন্য ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করলো কমিউনিটি ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 158
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ সদস্যদের জন্য বিশেষায়িত ও অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সারাদেশব্যাপী সব শাখা ও উপশাখায় একযোগে ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করেছে।

সোমবার (১২ মে) রাজধানীর ধানমন্ডি শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সার্ভিস ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কমিউনিটি ব্যাংকের পরিচালক জনাব আহমাদ মুঈদ। তিনি বলেন, এই উদ্যোগ কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতিফলন। এখন থেকে দেশের যেকোনো শাখায় পুলিশ সদস্যরা জানতে পারবেন যে, তাদের জন্য নির্ধারিত ডেস্ক ও কর্মকর্তা রয়েছেন, যারা দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক সেবা প্রদান করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) জনাব কিমিয়া সাদাত। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরাই এই ব্যাংকের ভিত্তি। তাদের জন্য সম্মানজনক, দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ থেকে প্রতিটি শাখা ও উপশাখায় থাকবে একটি ডেডিকেটেড ডেস্ক, যেখানে পুলিশ সদস্যরা বিশেষ সেবা পাবেন। যদি তাৎক্ষণিকভাবে কোনো সেবা দেওয়া সম্ভব না হয়, তবে তা সেন্ট্রাল সার্ভারে রেকর্ড করে সমাধান না হওয়া পর্যন্ত নিয়মিত ফলো-আপ করা হবে।

ডেডিকেটেড সার্ভিস ডেস্কের আওতায় থাকছে :

• অ্যাকাউন্ট, ঋণ, আমানত ও কার্ড সংক্রান্ত পূর্ণাঙ্গ সহায়তা।

• নগদ লেনদেনে অগ্রাধিকার ও নির্ধারিত কর্মকর্তার সেবা।

• অসম্পন্ন সেবা বা অভিযোগ কেন্দ্রীয় ডেটাবেজে রেকর্ড করে দ্রুত সমাধানের ব্যবস্থা।

• সরাসরি ফোন কলের মাধ্যমে সেবার অগ্রগতি জানানো

• পুলিশের জন্য প্রযোজ্য সকল ব্যাংকিং পণ্য ও সেবার তথ্য ও পরামর্শ প্রদান।

উচ্চ লেনদেন করে এমন শাখাগুলোতে কল সেন্টারের সহায়তায় সেবা নিশ্চিত করা হবে এবং অপেক্ষাকৃত কম লেনদেনের শাখায় কর্মকর্তারা নিজ উদ্যোগে ফোন করে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় তথ্য জানাবেন।

এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটি ব্যাংক প্রমাণ করেছে— এটি শুধুমাত্র একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশ পুলিশের নির্ভরতার অংশীদার এবং সেবার অংশীদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশের জন্য ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করলো কমিউনিটি ব্যাংক

আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫