ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ঢাকা কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 107
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ঢাকা কলেজ শিক্ষার্থীরা

সিটি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফের সংঘটিত হওয়া ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা কলেজ থেকে ৩০-৩৫ জন শিক্ষার্থী মিছিল নিয়ে বের হন। এ সময় টিচার্স ট্রেনিং কলেজের সামনে নিউমার্কেট থানা পুলিশ তাদের আটকে দেয়।

সরেজমিনে দেখা গেছে, কলেজের পার্শ্ববর্তী গলি থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণির সংঘর্ষের সময় আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে তারা বিচার চাই স্লোগান দিয়ে সিটি কলেজের দিকে এগিয়ে যেতে চাইলে টিচার্স ট্রেনিং কলেজের সামনে দাঁড়িয়ে থাকা নিউমার্কেট থানা পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঢাকা কলেজের ভেতর থেকে শিক্ষকরাও বেরিয়ে এসে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যান।

বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, পুনরায় যেন শিক্ষার্থীরা সংঘর্ষে না জড়ান সে বিষয়ে আমাদের চেষ্টার অব্যাহত রয়েছে। এখনো বেশ কিছু শিক্ষার্থী বাইরে বেরিয়ে ছিল তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ঢাকা কলেজ থেকে শিক্ষকরাও এসেছিলেন। আমাদের সতর্ক অবস্থান রয়েছে। ফের কোনো সংঘর্ষের সম্ভাবনা নেই।

এর আগে, আজ দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এতে মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১২টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ঢাকা কলেজ শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫