পূর্ব শত্রুতার জেরে এলাকার সন্ত্রাসী বাসায় গিয়ে ভাই বোনকে গুলি।
- আপডেট সময় : ০৪:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 226
রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় ভাই বোন দুইজন গুলিবিদ্ধ। আহতরা হলেন, মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪), মোছাঃ শাহিনুর বেগম (২৮)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ছটার দিকে ভাইবোন দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার(১৪ ফেব্রুয়ারি)রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।
তাদেরকে নিয়ে আসা মোঃ আমির হোসেন জানান, আহত জসিম একটি টিভি শোরুমে ব্যবসায়ী,গতরাতে তারাবি নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুলের সঙ্গে শরীরে ধাক্কা লাগে এতে শিক্ষিত হয়ে যায়,পরে এই বিষয় নিয়ে কথা তার সঙ্গে কাটাকাটির হয়,একপর্যায়ে জসিম বাসায় চলে আসে।পরে শহিদুল সহ সঙ্গবদ্ধ হয়ে শরিফ, তুহিন,সুজন ,রিয়াজ,তাদের বাসায় এসে জসিমকে লক্ষ্য করে গুলি করে, এতে ডান ও বাম পায়ে গুলি লাগে ওই সময় বোন বাঁচাতে গেলে শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে।পরে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, তাদের বাসা মিরপুর- ১১ এক নম্বর রোডের ব্লক-ই বাসা নম্বর-৩ সেকশন -১১ মৃত হানিফ মিয়ার সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর থেকে দুই ভাইবোন গুলিবিদ্ধ হয়ে এসেছে তাদের দুজনেরই পায়ে গুলিবিদ্ধ হয়েছে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংসদে থানা কে অবগত করেছি। বলেও জানান তিনি।বাহক আমির হোসেন ০১৭১৮-৪৩১৪৮৫


















