ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ ৮ বছরে ময়মনসিংহ সিটি করপোরেশন, বদলায়নি বর্ধিত ওয়ার্ডের চিত্র মে ও জুন মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নির্বাচিত এসআই এনামুল হক উবহাটা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন তরফদার মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধর, বাধা দিতে গিয়ে দাদা খুন: দুই অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ডিবি-থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার

প্রটোকল নির্দেশনা পর্যালোচনায় কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 208
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ সম্বোধন করতে বাধ্য করার একটি বিতর্কিত নির্দেশনা জারি হয়েছিল বলে জানা গেছে। এই অস্বাভাবিক রেওয়াজটি তখনকার অন্যান্য নারী উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এখনো কিছু ক্ষেত্রে চালু রয়েছে। প্রটোকল নির্দেশিকা পর্যালোচনার জন্য কমিটি গঠন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ওই নির্দেশনাটি বাতিল করেছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জারিকৃত অতিরিক্ত প্রটোকল নির্দেশনাগুলোর প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়েও বিস্তারিত আলোচনা হয় সভায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, বিদ্যমান প্রটোকল নির্দেশনা ও সম্মানসূচক সম্বোধনের ধারা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও জলসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনাসমূহ পর্যালোচনা করে যুক্তিসংগত সংশোধনী উপস্থাপন করবেন, যা পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে বিবেচনায় নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রটোকল নির্দেশনা পর্যালোচনায় কমিটি গঠন

আপডেট সময় : ০২:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫