ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় পারিবারিক কলহ রূপ নিল ট্র্যাজেডিতে, নিহত ৮৫ বছরের বৃদ্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 141
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে ও নাতিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন— নিহতের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম এবং নাতি ইব্রাহিম খলিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন পানির ট্যাংক নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, এ সময় ছেলে ও নাতি বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে হোসেন আলী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।

তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাঈদ বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুলবাড়িয়ায় পারিবারিক কলহ রূপ নিল ট্র্যাজেডিতে, নিহত ৮৫ বছরের বৃদ্ধ

আপডেট সময় : ০৯:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬