ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বংশালে থানা লুটের বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 241
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বংশাল এলাকা থেকে থানা লুটের একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মূল আসামি বোম রহমান পলাতক রয়েছেন।

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৫ আগস্টের পর বংশাল থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল বংশাল এলাকার সিককাটুলীতে গোপনে লুকিয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর অস্ত্রটির অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়। এরপর গোয়েন্দা তথ্য অনুযায়ী সিককাটুলী এলাকায় চারজন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়।

অভিযানে জনৈক রহমানের বাসা থেকে একটি বিদেশি পিস্তল (CZ-75, P-07, মেইড ইন চেক রিপাবলিক) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধারকৃত পিস্তলটি বংশাল থানা থেকে লুট হওয়া অস্ত্র। জানা গেছে, রহমান ওই এলাকার বোম রহমান গ্রুপের সক্রিয় সদস্য। বোম রহমান ওরফে আব্দুর রহমান বিএনপি বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং ঢাকা-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হামিদের সহযোগী হিসেবে পরিচিত।

এছাড়া একই অভিযানে এলাকার আরেক বাসিন্দা সামিরের বাসা থেকে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু এবং পাঁচটি কিলার গিয়ার (স্পোকেট) উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত বোম রহমান এখনও পলাতক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বংশালে থানা লুটের বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৫:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫