ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বংশালে সেনাবাহিনীর অভিযানে থানা লুটের বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, ৪ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 196
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ০৫ আগস্ট-পরবর্তী সময়ে থানা লুটের একটি অস্ত্র (বিদেশি পিস্তল) বংশাল এলাকায় গোপনে লুকানো রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, অস্ত্রটি বংশাল থানাধীন সিককাটুলী এলাকার একটি বাসস্থানে লুকায়িত আছে।

পরবর্তীতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিককাটুলী এলাকায় চারজন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে জনৈক রহমানের বাসস্থান থেকে ১টি বিদেশি পিস্তল (CZ-75, 0-07, Made in Czech Republic) এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রহমান ওই এলাকার ‘ব্যোমা রহমান গ্রুপ’-এর একজন সক্রিয় সদস্য। ব্যোমা রহমান বিএনপি বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদের সহযোগী বলে জানা গেছে।

থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি বংশাল থানায় লুট হওয়া অস্ত্রের অন্তর্ভুক্ত।

এছাড়া অভিযানে একই এলাকার জনৈক সামিরের বাসস্থান থেকে নিম্নলিখিত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়—

  • ১টি সামুরাই

  • ১টি বড় চাকু

  • ২টি ছোট চাকু

  • ৫টি কিলার গিয়ার (স্পোকেট)

এ ঘটনায় জড়িত সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ব্যোমা রহমান বর্তমানে পলাতক রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বংশালে সেনাবাহিনীর অভিযানে থানা লুটের বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫