ট্রলারে তেলের ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৪জন।
- আপডেট সময় : ০১:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 122
বরিশালের কীর্তনখোলা যমুনা তেল পাম্পে তেলবাহী ট্রলারের ড্রামে তেল ভরার সময় সময় হঠাৎ বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ।দগ্ধরা হলেন,মোঃ রুবেল (২২), মোঃ মানিক (৩০),মোঃ মামুন(২৫) ও মোঃ সম্পদ আলী (২৮) ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতরাত বারোটার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,বরিশাল যমুনা তেল পাম্পের তেল উঠানোর সময় হঠাৎ দগ্ধ হয়ে চার শ্রমিক আমাদের এখানে এসেছে ৪জনেরই অবস্থা আশঙ্কাজনক তারা হলেন,রুবেল ৬৫শতাংশ দগ্ধ, মানিক ৬০ শতাংশ দগ্ধ, মামুন ৬৬ শতাংশ দগ্ধ ও সম্পদ আলী ৭৭শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরো জানান, সবার শ্বাসনালী দগ্ধ হয়েছে সবার অবস্থায় অসংখ্যজনক ৪জন কে (হাই ডিপেন্ডেসি কেয়ার)মেল (এস ডি ইউ)তে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানা তিনি। দগ্ধদের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দ।


















