সংবাদ শিরোনাম ::
বহিষ্কারাদেশ প্রত্যাহার: সুনামগঞ্জ জেলা বিএনপি নেতার সদস্য পদ পুনর্বহাল
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 125
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
১৭ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা চিঠিতে জানানো হয়—শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে দলের নীতিমালা অনুযায়ী তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চিঠির অনুলিপি সুনামগঞ্জ জেলা বিএনপি, সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতৃবৃন্দ এবং সিলেট–সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত নেতাদের পাঠানো হয়েছে।
দলীয় সিদ্ধান্তে পুনর্বহালের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে স্বস্তি নেমে এসেছে।



















