সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম কিশোরগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ১২:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 98
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের কিশোরগঞ্জ জেলা কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয় সংগঠনের এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাকীম মোঃ রফিকুল ইসলাম।
সহসভাপতি হয়েছেন মোঃ দিদার।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সুমন মিয়া।
সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ সোহেল মিয়া।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোস্তাকিম।
এছাড়া সদস্য হিসেবে আছেন মোঃ তানভীর ও মোঃ তারেক।
নতুন এই কমিটির নেতৃবৃন্দ বলেন, জেলার তরুণ সমাজকে দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তারা একসঙ্গে কাজ করবেন।























