বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন ময়মনসিংহের বিএনপি নেতা রোকন ও ছাত্রদল নেতা সাগর
- আপডেট সময় : ০২:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 148
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ময়মনসিংহ সদর-০৪ আসনের সর্বস্তরের জনগণকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন।
একইসাথে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম সাগর।
পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ দলীয় ঐক্য ও ভবিষ্যৎ রাজনীতির প্রতি আস্থার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
নেতৃবৃন্দ জানান,
“নতুন বছর হোক সম্প্রীতি, ভালোবাসা আর মানুষের কল্যাণে নিবেদিত।
বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর।”
শুভ নববর্ষের এই বার্তায় তাঁরা সবাইকে পাশে থাকার আহ্বান জানান এবং দেশ ও জনগণের মঙ্গল কামনা করেন।




















