ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

বাকৃবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবক আটক, সঙ্গে মিলল মাদক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 88
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে আবু খারিয়া তোফায়েল নামে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।

আটক তোফায়েলের বাড়ি নেত্রকোণা জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলে ধারণ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার কাছে মাদকদ্রব্যও পাওয়া যায়।

ঘটনার শিকার ওই শিক্ষার্থী জানান, জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার পথে এক শিক্ষার্থী তাদের সতর্ক করেন যে, ওই ব্যক্তি সম্ভবত গোপনে ছবি তুলছেন। পরে তার মোবাইল ফোনে একই স্থানে থাকা একাধিক মেয়ের ছবি দেখতে পান তারা। এরপর শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. রহমত উল্লাহ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মামলা দায়েরের জন্য একজন বাদী প্রয়োজন হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের মাধ্যমে গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে খবর পেয়ে অভিযুক্তকে প্রক্টর অফিসে আনা হয়। সেখানে এসে তিনি মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন। তার কাছে মাদকদ্রব্যও পাওয়া গেছে। তবে মোবাইলটি ভেঙে ফেলায় আলামত তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাকৃবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবক আটক, সঙ্গে মিলল মাদক

আপডেট সময় : ০৯:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬