ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 68
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে অলিউল্লাহ ও রুবি আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে অলিউল্লাহ (২) এবং বাবুল মিয়ার ভাই রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। এ সময় ঘর নির্মাণের জন্য মাটি কাটার ফলে তৈরি হওয়া একটি গর্তে জমে থাকা পানিতে অসাবধানতাবশত পড়ে যায় তারা। এতে পানিতে ডুবে যায় দুই শিশু।

পরে পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই গর্তে জমে থাকা পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬