ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৪ ঘণ্টায় ময়মনসিংহে হাম উপসর্গে আরও ৩৩ শিশু ভর্তি ওল্ড ঢাকা নাগরিক সমাজের সহ- সভাপতি মনোনীত আজাদ হোসেন কবির। ডিবি পরিচয়ে ফোন— রিমান্ডে নিয়ে পেটানো হচ্ছে, বাঁচতে লাগবে ১০ লাখ ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি আয় ৩০০০ কোটি ছাড়াল আমেরিকা বিএনপির মিলনমেলা ২৫ ও ২৬ এপ্রিল ‘অসম চুক্তিতে বাংলাদেশের অর্থনীতি নিরাপত্তা জলাঞ্জলি দেওয়া হয়েছে’ ভয়াবহ হামের প্রকোপ: হাসপাতালে ক্যানুলা-নলে জীবনযুদ্ধে হাজারো শিশু বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প উন্নয়ন অংশীদারদের কাছে ২শ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি থেকে সেই বাবা-ছেলে বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 30
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপি কর্মী তোফায়েল আহমেদ রানার বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে আরও জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন কারণে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার পরিপ্রেক্ষিতে গত রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নারিশের মোড় এলাকায় খোকা মিয়াকে লক্ষ্য করে তার ছেলে রানা গুলি ছোড়েন। এ ঘটনায় রানার বাবা খোকা মিয়া (৫০) আহত হন। এসময় খোকা মিয়ার সঙ্গী স্থানীয় ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) নামে আরও একজন আহত হন। এছাড়াও রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) নামের আরও একজনও আহত হয় বলে জানা যায়।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ জানান, এ বিষয়ে তিনি এখনও অবগত নয়। জেনে বিস্তারিত জানাতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি থেকে সেই বাবা-ছেলে বহিষ্কার

আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬