বিশেষ সতর্কতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট কর্মী ও প্রশাসনের সুদৃষ্টি কামনা :-
- আপডেট সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / 127
প্রতিনিয়তই দেখা যাচ্ছে আকর্ষণীয় নামে গণমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি l প্রিন্ট মিডিয়া,নিউজ পোর্টাল ও টেলিভিশনের নামে বাহারি বিজ্ঞপ্তি দিয়ে কার্ড বাণিজ্য l
যারা সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বিশেষ করে তারাই বেশিরভাগ প্রতারিত হচ্ছেন l কোন প্রকারের যাচাই বাছাই ছাড়াই প্রতারকদের নিয়োগ বাণিজ্যের ফাঁদে পড়েন l এতে সুস্থ ও মূলধার গণমাধ্যম বিতর্কিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে l
তাই অনুরোধ,প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক পত্রিকা প্রকাশের ঘোষণাপত্র,অনলাইন মিডিয়া বা পোর্টাল এবং স্যাটেলাইট মিডিয়ার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ছাড়পত্র ও ইন কর্পোরেশন সনদ l স্মরণীয়: কোন মিডিয়ার শুধুমাত্র জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মস লিমিটেড এর সনদ থাকিলে তাহা বৈধ বলে গণ্য হবে না l
উপরোক্ত বিষয়গুলো বিশেষ বিশেষভাবে যাচাই বাছাই এবং পরীক্ষা,বৈধতা যাচাই করে সত্যতা ও স্বচ্ছতা প্রমাণিত হলে সেই প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তিতে কোন বাধা নেই l
তবে প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগ পত্র,বৈধ পরিচয় পত্র ও প্রত্যয়ন পত্রসহ সকল আনুষাঙ্গিক ও প্রাসঙ্গিক প্রমাণাদি নিয়োগকৃত কর্মীর হাতে থাকতে হবে l
উপরোক্ত প্রমাণাদি ব্যথিত সকল মিডিয়া কর্মী ও প্রতিষ্ঠান অবৈধ ভুয়া ও নাম সর্বস্ব l এই ধরনের মিডিয়াকর্মী ও প্রতিষ্ঠান হতে সকলকে সাবধান ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি l
ভুয়া ও নাম সর্বস্ব মিডিয়া কর্মী ও প্রতিষ্ঠানকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি l
সাংবাদিক মো. মাহবুবুল ইসলাম,চেয়ারম্যান @ ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস),
সম্পাদক ও প্রকাশক:
ঢাকা থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম “আধুনিক সংবাদ” l


















