ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস শেরপুরের চলাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে বিশ হাজারের বেশি মানুষ মানববন্ধন ও সমাবেশ অংশগ্রহন করেন দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 53
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই কোম্পানি এবং তার অন্যান্য ব্যবসার শেয়ারের দাম বাড়ায় এ মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় বুধবার দুপুরের পর মাস্কের সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল বলে ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক জানিয়েছে। তবে দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে নেমে আসে।

টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ারমূল্যও সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর ফলে ধনকুবের হিসেবে মাস্কের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। এসব সফলতাই তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।

ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় একসময় মাস্ককে অতিক্রম করেছিলেন এলিসন।

বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক তিনি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়।

মূলত সাম্প্রতিক মাসগুলোতে টেসলার শেয়ারের দাম বেশ বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক রাজনীতির চেয়ে আবার তার কোম্পানিগুলোর প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

এছাড়া গত মাসেই মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনেছেন। বিনিয়োগকারীরা এটিকে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

আপডেট সময় : ০৬:৫১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫