ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা: আরও ৩ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 96
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— তাজমুল সরকার ওরফে সাদেক (২২), মো. রুবেল মিয়া (৩৬) এবং মো. রবিন (৩৭)। গত সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার মাস্টারবাড়ী পাইওনিয়ার ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশ নেয়। তারা উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে দীপু চন্দ্র দাসকে আঘাত করা এবং পরবর্তীতে তার মরদেহের ওপর অমানবিক নির্যাতনে সহযোগিতা করে। এছাড়া তারা স্লোগান দিয়ে জনতাকে উসকে দিয়ে পরিস্থিতিকে আরও সহিংস করে তোলে।
ডিবি আরও জানায়, এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ২৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা: আরও ৩ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬