ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

ভালুকায় বিলে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 60
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় নৌকা ভ্রমণে গিয়ে বিলে নিখোঁজ হওয়ার একদিন পর লাবিব খান (২২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৭ মে) সকালে পৌর শহরের হরি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার দুপুরে তিনি নিখোঁজ হন।

নিহত লাবিব খান পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার শাহিন খানের ছেলে এবং চাপড় বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাদ্রাসায় ক্লাস শেষে বন্ধুদের নিয়ে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরি বিলে নৌকা চালাতে যান লাবিব। একপর্যায়ে নৌকা থেকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় অভিযান শুরু করে। একপর্যায়ে বিল থেকে লাবিব খানের মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান জানান, বুধবার রাত পর্যন্ত অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে ডুবুরি দল পুনরায় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভালুকায় বিলে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬