ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে রাজউক কর্মকর্তার তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 140
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজউকের একজন ইমারত পরিদর্শক তারিফুর রহমানের বিরুদ্ধে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজে। এক লিখিত বক্তব্যে তিনি এই সংবাদের তীব্র নিন্দা জানান এবং বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে উল্লেখ করেন।

তারিফুর রহমান বলেন, “আমি রাজউকের একজন ইমারত পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছি। সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল একটি ভূঁইফোড় অনলাইন মাধ্যমে আমার বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। এসব অপপ্রচারের মাধ্যমে আমার সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই অপপ্রচারের পেছনে এমন কিছু ব্যক্তি রয়েছে, যারা নিজেদের স্বার্থে নানা রকম চাঁদাবাজি ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাংবাদিকতার নামে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ভাইরাল হয়েছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্যও বিব্রতকর।”

তারিফুর রহমান দাবি করেন, “২০২৪ সালের নভেম্বর মাস থেকে শুরু করে ২০২৫ সালের বিভিন্ন সময়ে কিছু অখ্যাত অনলাইন ও সাপ্তাহিক পত্রিকায় আমার বিরুদ্ধে একাধিকবার মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এমনকি একটি সংবাদের মাধ্যমে আমাকে মাদকসেবী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর।”

তিনি জানান, “রাজউকের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি সর্বদা প্রতিষ্ঠানের নিয়মনীতি অনুযায়ী সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জোনে বদলি করা হয়েছে, এবং প্রতিটি জায়গায় নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছি। কোনো অন্যায় বা অনিয়মে আমি যুক্ত নই।”

বক্তব্যের শেষভাগে তিনি বলেন, “আমি প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কুচক্রী মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এ ধরনের অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে রাজউক কর্মকর্তার তীব্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫