ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর ‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন বিদেশ পাঠানোর নামে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, উল্টো মামলার আসামি বিধবা নারী আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 198
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে এখন ৮০-তে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন।

মাদুরোকে আটকের সময় ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বোমা হামলা চালায় মার্কিন বিমানবাহিনী।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনায় ইহুদিবাদীরা পরোক্ষভাবে কাজ করেছে।

মাদুরোকে আটকের সময় কিউবার ৩২ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কিউবা।

গত ৩ জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাসে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স।

৩২ সেনা ও গোয়েন্দা নিহতের ঘটনায় কিউবা দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, মাদুরোর নিরাপত্তার জন্য তারা সেখানে ছিলেন। তাকে আটকের সময় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

কিউবার সরকার এক বিবৃতিতে বলেছে, “আমাদের দেশপ্রেমিকরা তাদের দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পূরণ করেছে এবং নিহত হয়েছেন। এরআগে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে লিপ্ত হন।”

কিউবা ভেনেজুয়েলার শক্তিশালী মিত্র। নিকোলাস মাদুরো যখন ক্ষমতায় আসেন তখন থেকেই তার নিরাপত্তার জন্য কিউবার সেনাদের রাখা হতো। যুক্তরাষ্ট্রের হামলার সময় কিউবার কতজন সেনা ও গোয়েন্দা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেটি নিশ্চিত নয়। এছাড়া ভেনেজুয়েলার অন্য কোথাও কিউবার সেনারা নিহত হয়েছেন কি না সেটি নিশ্চিত নয়।

সূত্র: নিউইয়র্ক টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

আপডেট সময় : ০১:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬