ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

মধুপুরে চিপস ফ্যাক্টরির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আঃ হামিদ মধুপুর
  • আপডেট সময় : ০২:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 128
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন সিনহা ফুড প্রোডাক্টস-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এ মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
তিনি জানান, ফ্যাক্টরিতে গিয়ে দেখা যায়, বিএসটিআই কর্তৃক মাত্র একটি প্রডাক্টের লাইসেন্স পেলেও তারা বেশ কয়েক ধরনের চিপস, পাঁপড় উৎপাদন করে আসছেন। এছাড়া সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি এবং আড়ং মোজ্জারেলা চিজ-এসিআই পিওর সল্টের মোড়কে নিম্নমানের চিপস প্যাকেটজাত করতে দেখা যায়। গোডাউনে বিপুল পরিমাণে নিম্নমানের জুস পাওয়া যায়, যার কিউআর কোড স্ক্যান করলে উৎপাদনকারী কোম্পানি সম্পর্কে কিছু জানা যায়নি।
মধুপুর থানা পাড়া এলাকায় অবস্থিত
উল্লিখিত অপরাধে সিনহা ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবিলম্বে নিম্নমানের চিপস-জুস বিক্রি বন্ধ, স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য উৎপাদন ও বিএসটিআই লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
জনস্বাস্থ্যে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুপুরে চিপস ফ্যাক্টরির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:০০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫