ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ময়মনসিংহে অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার চালু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 112
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার চালু হয়েছে। নগরের চরপাড়া মোড় এলাকার ‘মনসা টাওয়ার’-এ মঙ্গলবার (১৯ মে) বিকেলে এ সেন্টারের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম, সাধারণ সম্পাদক মনসুর আলম চন্দন এবং চেন্নাই অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সানজিত নায়েকসহ অন্যান্যরা। মেডিক্যাল ট্যুরিজম কোম্পানি মাহনাফ মেডির তত্ত্বাবধানে ইনফরমেশন সেন্টারটি পরিচালিত হবে।
উদ্বোধনের আগে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর ইউসুফ জানান, ময়মনসিংহসহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার রোগীরা দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে থাকেন। তবে সঠিক তথ্য, অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ডকুমেন্টেশন, ভিসা প্রসেসিং ও হাসপাতাল সমন্বয়ে তারা নানা জটিলতার মুখোমুখি হন।
তিনি বলেন, এসব সমস্যার সমাধান এবং রোগীদের সহজে উন্নত চিকিৎসা সেবা পেতে সহায়তা করতেই এই ইনফরমেশন সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য, গাইডলাইন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এছাড়া এ সেন্টারের মাধ্যমে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল রিপোর্ট ও সেকেন্ড ওপিনিয়ন, মেডিকেল ভিসা সংক্রান্ত সহায়তা, হাসপাতালে ভর্তি, ট্রাভেল কো-অর্ডিনেশন এবং চিকিৎসার আগে ও পরে রিপোর্ট সাপোর্ট দেওয়া হবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ শহরের চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার চালু

আপডেট সময় : ০৩:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬