ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসকের সঙ্গে অতুল বসাকের মতবিনিময়, রামরাই বিনোদন পার্কের প্রাচীর নির্মাণ নিয়ে আলোচনা

ময়মনসিংহে গ্রিন ফোর্স বাংলাদেশের আত্মপ্রকাশ: দুর্নীতিবিরোধী র‍্যালি ও মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 113
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শহরের টাউন হল চত্বর থেকে শনিবার সকালে এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হলো নগরবাসী। হাতে প্ল্যাকার্ড, মুখে দুর্নীতিবিরোধী স্লোগান নিয়ে নানা বয়সী মানুষ অংশ নিলেন দুর্নীতির বিরুদ্ধে র‍্যালিতে। “দুর্নীতি নয়, স্বচ্ছতা চাই”, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি”—এমন শ্লোগানে মুখরিত র‍্যালিটি টাউন হল চত্বর থেকে শুরু করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচিঝুলি গ্রিন পয়েন্ট ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত হয় গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা।
সভায় বক্তারা বলেন;
দুর্নীতি প্রতিরোধ কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি সামাজিক আন্দোলন। পরিবার থেকে শুরু করে সর্বত্র দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে হবে।
ঈমন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন গ্রিন ফোর্স বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সভাপতি ও বাকৃবির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান।

বিশেষ অতিথি ছিলেন গ্রীন ফোর্স এর ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস এম হক, ডেপুটি ন্যাশনাল কো-অর্ডিনেটর অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং গ্রীন ফোর্স ময়মনসিংহ বিভাগের সহসভাপতি একেএম মাহবুবুল আলম।

স্বাগত বক্তব্য দেন পদ্মা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক ও গ্রিন ফোর্স ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক সেলিমা বেগম। তিনি বলেন, “গ্রীন ফোর্স বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছে। ময়মনসিংহ বিভাগের কমিটি এই উদ্যোগকে আরও গতিশীল করবে।”

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই একদিনের কাজ নয়, এটি দীর্ঘমেয়াদি আন্দোলন। তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।”

যুব ফোরাম সদস্য কথা আক্তার সভায় দুর্নীতিবিরোধী ধারণাপত্র পাঠ করেন। তিনি বলেন, “আমাদের প্রজন্মকেই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন ইমতিয়াজ আহমেদ, সাইফুল ইসলাম আলম, মিজানুর রহমান, আসাদুজ্জামান, বাসুদেব সাহা প্রমুখ। বক্তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় একটাই আহ্বান— “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা, মিলনায়তন পূর্ণ হয়ে যায় শ্রোতাদের উপস্থিতিতে। অংশগ্রহণকারীরা প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহ বিভাগের ঘরে ঘরে দুর্নীতিবিরোধী বার্তা পৌঁছে দিতেই গ্রিন ফোর্স বাংলাদেশের এ উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে গ্রিন ফোর্স বাংলাদেশের আত্মপ্রকাশ: দুর্নীতিবিরোধী র‍্যালি ও মতবিনিময় সভা

আপডেট সময় : ১২:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫