ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ময়মনসিংহে জাতীয় ছাত্রদলের জেলা কমিটি গঠিত; সভাপতি তানজিদ হাসান,সাঃসম্পাদক শরীফা ও সাংগঠনিক সম্পাদক ইভান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 328
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্ররাজনীতি বন্ধের অপতৎপরতা বিরুদ্ধে সর্বজনীন ও গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা দালাল পুঁজির বিরুদ্ধে ছাত্র রাজনীতি অগ্রসর করুন।

ময়মনসিংহে জাতীয় ছাত্রদলের পুনর্মিলনী ও কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়। গত ৫ সেপ্টেম্বর শুক্রবার ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে সংগঠনটির জেলা সভাপতি তানজিদ হাসানের সভাপতিত্বে তা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর নেত্রকোনা জেলা কমিটির আহবায়ক মাষ্টার মতিউর রহমান। মাহমুদা আক্তার শরীফা এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আরজু,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী,ময়মনসিংহ জেলার সভাপতি এড হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন,জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহনাজ বেগম, সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস,সহসভাপতি আমীর হামজা, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান কাশেম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ময়মনসিংহ জেলার আহবায়ক মাহবুব রব্বানী, গফরগাঁও উপজেলার কৃষক সংগ্রাম সমিতির নেতা মনিরুজ্জামান, গণতান্ত্রিক মহিলা সমিতির ময়মনসিংহ জেলার আহবায়ক বাবলী আকন্দ, মুক্তাগাছা ট্রেড ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত জাতীয় ছাত্রদল বিভিন্ন স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব প্রদান করে চলেছে। ৫২ বছর ধরে সংগঠনটি সাম্রাজবাদ,সামন্তবাদ,আমলা দালাল পুঁজির বিরুদ্ধে লড়াই সংগ্রামে দৃঢ ভূমিকা পালন করছে। এদেশে শাসক গোষ্ঠীদের তৈরী ব্যবস্থায় এদেশের শ্রমিক কৃষক,মেহনতী মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নি। বরং সাম্রাজ্যবাদীদের পরিকল্পনায় দালালদের মাধ্যমে এদেশ থেকে সব লুটপাট করা হয়েছে। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ডামাডোল বাজিয়ে নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরী করে মানুষের চিন্তার মোড় ঘুরিয়ে দেয়া হচ্ছে,শিক্ষার্থীদের ব্যস্ত করে রাখা হয়েছে। এদিকে চট্টগ্রামের নিউমুরিং বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে এরা লিপ্ত। মিয়ানমারে মানবিক করিডর প্রদানের নামে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে সম্পৃক্ত করার বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

আলোচনা পর্ব শেষে তানজিদ হাসানকে সভাপতি, মাহমুদা আক্তার শরীফাকে সাধারণ সম্পাদক এবং মনোয়ার হোসেন ইভানকে সাংগঠনিক সম্পাদক করে ময়মনসিংহ জেলা কমিটি গঠিত হয়। এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে জাতীয় ছাত্রদলের জেলা কমিটি গঠিত; সভাপতি তানজিদ হাসান,সাঃসম্পাদক শরীফা ও সাংগঠনিক সম্পাদক ইভান

আপডেট সময় : ০১:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫