ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা আইজিপি পরিচয়ে ওসিকে ফোন করলেন যুবক মাছের ঘেরে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী ডিবি ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেফতার

ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 48
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
সারা দেশের ন্যায় ময়মনসিংহেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দিনব্যাপী ২৩৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আজ মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রশাসক বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, শহরের মাসকান্দা বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ অনগ্রসর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কোনো শিশুই যেন এই কার্যক্রমের বাইরে না থাকে, সে বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণ শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করে এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে সহায়তা করে।
উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রশাসক বলেন, একটি শিশুও যেন এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আওতার বাইরে না থাকে, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় : ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬