ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাগরের পাশে মানবিক সহায়তা: হুইলচেয়ার দিচ্ছেন সালাউদ্দিন তিতু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭ কাজ নেই, বিল আছে: হালুয়াঘাটে ৬০ লাখ টাকার সংস্কার রহস্যে ছয় ইউপি খাবারে ভেজাল আছে কি না, এবার মুহূর্তেই মিলবে উত্তর ‘শেখ হাসিনার পথ অনুসরণ করছেন কেন?’—জামায়াতকে রিজভীর প্রশ্ন বিদেশ পাঠানোর নামে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, উল্টো মামলার আসামি বিধবা নারী আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন মসিক প্রশাসক

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০২:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 18
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গত ২ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার দিগারাকান্দা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মোঃ খলিলুর রহমান (৫০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি জামালপুর সদর উপজেলার জালিরা এলাকার বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটি জব্দ করা হয়েছে, যার মূল্য ধরা হয়েছে প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা।

জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি স্কুটি ব্যবহার করে ইয়াবা পরিবহন ও মজুদ করে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তার নামে আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৩:০২:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬