ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 124
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) জেলা পুলিশের পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
প্রেস নোটে উল্লেখ করা হয়, গত ৩ মে জেলার বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার পুরোহিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ শাহজাদ হোসেন পাপ্পু (২৮) ও শাহীন শেখ (৩৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, মুক্তাগাছা থানার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়া ফুলবাড়ীয়া থানার সোয়াইতপুর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৫৫) নামে একজনকে এবং ফুলপুর থানার হরিরামপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম (৪৩) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এমন তৎপরতায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬