ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দুই খাল খনন আটকে উদ্বোধনী ফলকে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 24
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহে দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। উদ্বোধনের পরও কার্যক্রম এগোয়নি, সীমাবদ্ধ রয়েছে শুধু উদ্বোধনী ফলকেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি।

সম্প্রতি গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বলার বিল খাল এবং মুক্তাগাছার সিংড়া খালের পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়। কিন্তু বাস্তবে খনন কার্যক্রম শুরু হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের স্থানে কেবল উদ্বোধনী ফলক রয়েছে, কোথাও কোথাও সীমানা নির্ধারণ করে বাঁশ পুঁতে রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধতায় ডুবে থাকে এবং ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। গৌরীপুরের বলার বিল খাল খনন হলে ৮–১০টি গ্রামের কৃষক উপকৃত হবেন বলে আশা করছেন এলাকাবাসী। একইভাবে সিংড়া খালের পানি প্রবাহ বন্ধ থাকায় মুক্তাগাছার কাজলকোঠা বিল এলাকার প্রায় ৬০ একর জমি চাষাবাদের বাইরে রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরে ৯টি উপজেলার ১১টি খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৫৫ কিলোমিটার খনন কাজে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি টাকা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানান, খালগুলোর সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করার কাজ চলছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত খনন কার্যক্রম শুরু করা হবে।

জেলা প্রশাসক বলেন, যেসব খালের উদ্বোধন করা হয়েছে, সেগুলোর কাজ এখনো শুরু করা যায়নি। বাজেট পেলেই পুরোদমে কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে দুই খাল খনন আটকে উদ্বোধনী ফলকে

আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬