ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পৃথক ধর্ষণ মামলায় দুই প্রধান আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 53
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর ও ত্রিশালে পৃথক ধর্ষণ মামলার দুই প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।
র‌্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান জানান, ফুলপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় প্রধান অভিযুক্ত রুবেল মিয়াকে মঙ্গলবার রাতে উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গত ২৯ মার্চ ওই স্কুলছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে জানান, রুবেল মিয়া তাকে ধর্ষণ করেছে। লোকলজ্জার ভয়ে তিনি কীটনাশক পান করেন। পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এদিকে, পৃথক আরেক অভিযানে ত্রিশালে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামী কলিম উদ্দিনকে বুধবার ভোরে ঈশ্বরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে পৃথক ধর্ষণ মামলায় দুই প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় : ০১:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬