ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে প্রথমবার ‘ফিটনেস সারাদিন’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 188
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

সুস্থ জীবনযাপন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের শারীরিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ আয়োজন ‘ফিটনেস সারাদিন’ ক্যাম্পেইন।

শনিবার সকালে নগরীর জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে ফিটসোমনিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রুকন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিটসোমনিয়া বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার সাফাউয়াত আলম সামিন, কান্ট্রি ম্যানেজার এহিত হোসেন, অপারেশন অফিসার সালমান রহমানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল হেলথ ক্যাম্পেইন, স্বাস্থ্যবিষয়ক সেমিনার, পাওয়ারলিফটিং প্রতিযোগিতা এবং “স্ট্রংগেস্ট ম্যান অব ময়মনসিংহ” ইভেন্ট। এতে উদীয়মান খেলোয়াড় ও স্বাস্থ্য সচেতন প্রায় ৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রুকন সরকার বলেন, বর্তমান ব্যস্ত সময়ে মানুষ জীবনের নানা প্রয়োজনে ছুটে চললেও নিজের শরীরের যত্ন নিতে অনেকেই অবহেলা করেন। তিনি বলেন, স্বাস্থ্য সচেতনতা কোনো বিলাসিতা নয়, বরং সুস্থভাবে বেঁচে থাকার অন্যতম শর্ত।

তিনি আরও বলেন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, বিশুদ্ধ পানি পান এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার মাধ্যমে একটি সুস্থ জীবন গড়ে তোলা সম্ভব। তরুণদের শারীরিক ফিটনেসের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

ফিটসোমনিয়া বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার সাফাউয়াত আলম সামিন জানান, ময়মনসিংহে এই প্রথম “ফিটনেস সারাদিন” ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। পাওয়ারলিফটিংয়ের বেঞ্চ প্রেস প্রতিযোগিতা এবং “স্ট্রংগেস্ট ম্যান অব ময়মনসিংহ” ইভেন্টে টায়ার পুলিং ও ফার্মিং টুল পুলিংয়ের মতো শক্তিমত্তার বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আগ্রহী যেকোনো ব্যক্তি এসব প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে প্রথমবার ‘ফিটনেস সারাদিন’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬